ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহতের শঙ্কা, জরুরি অবস্থা জারি

ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহতের শঙ্কা, জরুরি অবস্থা জারি

ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

মিয়ানমারের মান্ডালে ভিত্তিক উদ্ধার দলের একজন সদস্য বিবিসিকে জনান, ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও জানা যায়নি। কিন্তু এটি অন্তত কয়েক শতাধিক হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দুপুরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এটি ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্ডালে শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে, যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।

মিয়ানমারে ভূমিকম্প, ব্যাংককে ভেঙে পড়ল বাড়ি!

ভূমিকম্পের পর আরও কয়েকটি মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

ব্যাংককে ভূমিকম্পে ভবন ধস, নিখোঁজ ৪৩ শ্রমিক

মিয়ানমারে ভূমিকম্পের ফলে পাঁচটি শহর ও নগরীতে বিভিন্ন ভবন ধসে পড়েছে, পাশাপাশি ইয়াঙ্গুন-মান্ডালে এক্সপ্রেসওয়ের একটি রেল সেতু ও একটি সড়ক সেতুও ভেঙে পড়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন