আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৫৮ বছর পর আবারো পশ্চিম তীরের মালিকানা দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

৫৮ বছর পর আবারো পশ্চিম তীরের মালিকানা দাবি ইসরাইলের
১১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পশ্চিম তীরের হেবরনের কাছে বেইত আওয়া গ্রামে অনুমোদনবিহীন দাবি করে ভেঙে ফেলা হচ্ছে একটি ফিলিস্তিনি বাড়ি। ছবি: আনাদোলু এজেন্সি।

অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে দখলদার ইসরাইল সরকার। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান। খবর আনাদোলু এজেন্সির

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি উত্থাপন করেন কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জমিগুলো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি রাষ্ট্রীয় মালিকানায় নিবন্ধিত হবে।

এই পদক্ষেপ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণকে ত্বরান্বিত করতে পারে এবং ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব আরো জটিল করে তুলবে। ফিলিস্তিনি পক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো আগেই এ ধরনের উদ্যোগের বিরোধিতা করে আসছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দেশ পশ্চিম তীরে ইসরাইলি বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করে। এই সিদ্ধান্ত নতুন করে কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন