মিয়ানমার ও থাইল্যান্ডের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন।
এক্স পোস্টে তিনি বলেন, মিয়ানমার ও থাইল্যান্ডে বিধ্বংসী ভূমিকম্প একটি হৃদয়বিদারক ঘটনা।
ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ইউরোপের কোপার্নিকাস স্যাটেলাইটগুলো ইতোমধ্যে উদ্ধারকর্মীদের সহায়তা করছে। আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত। আমরা আপনাদের পাশে আছি, সম্পূর্ণ সংহতি নিয়ে।
এদিকে ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার।
ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহতের শঙ্কা, জরুরি অবস্থা জারি
মিয়ানমারের মান্ডালে ভিত্তিক উদ্ধার দলের একজন সদস্য বিবিসিকে জনান, ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও জানা যায়নি। কিন্তু এটি অন্তত কয়েক শতাধিক হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

