আখের চিনি ব্যবহারে রাজি কোকা-কোলা: ট্রাম্প

আখের চিনি ব্যবহারে রাজি কোকা-কোলা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাজারজাত করা কোমলপানীতে আখের চিনি ব্যবহার করতে সম্মত হয়েছে কোকা-কোলা। তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলাকে ফ্রুকটোজ কর্ন সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে কোকা-কোলা এবার যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কোমলপানীয়তে আখের চিনি ব্যবহার করবে।

বিজ্ঞাপন

কোকা-কোলা যুক্তরাষ্ট্রে বাজারবাত করা কোমলপানীয়ে কর্ন সিরাপ ব্যবহার করে। তবে ট্রাম্পের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এই উপাদানটির স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় বুধবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি কোকা-কোলার সঙ্গে কথা বলেছি যাতে তারা যুক্তরাষ্ট্রে বিক্রি করা কোকে আসল আখের চিনি ব্যবহার করে। তারা এতে রাজি হয়েছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি কোকা-কোলার দায়িত্বে থাকা সবাইকে ধন্যবাদ জানাই।’

ট্রাম্প এই পরিবর্তনকে ‘খুব ভালো পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘দেখবেন, এটা আসলেই ভালো।’

রেসিপি পরিবর্তনের বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি কোকা-কোলা। কোকা-কোলার একজন মুখপাত্র বলেছেন যে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের উৎসাহের প্রশংসা করেন এবং এ বিষয়ে শিগ্রই বিস্তারিভাবে জানানো হবে।

উচ্চ ফ্রুকটোজ কর্ন সিরাপ সাধারণত ভুট্টার স্টার্চ থেকে তৈরি করা হয়। অনেক মার্কিন কোম্পানি এটি ব্যবহার করে থাকে, কারণ এটি আখের চিনির তুলনায় সস্তা। এর একটি কারণ হলো সরকারিভাবে ভুট্টার ওপর ভর্তুকি এবং চিনি আমদানিতে শুল্ক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন