ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ বার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ বার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে বলেছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েকমাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, “আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে ২ হাজার ৫০০টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে দুই বছরের মধ্যে তাদের কাছে ৮ হাজার মিসাইল থাকত।”

ইয়ার জামির দাবি করেছেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছিল। কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছেন।

ইসরাইল সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরাইলিদের বলেছেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে। এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন