মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গতকাল শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদের দিনেও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের দফায় দফায় হামলায় এদিন অন্তত ৪২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
হাসপাতালগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সকাল থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

