সৌদি তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লীগ

সৌদি তেল পাইপলাইনে হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লীগ
ছবি: সিএনএন

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ইরাক থেকে চালানো ড্রোন হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। হামলাটিকে সব ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগ জানায়, সংগঠনটির মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা এ কথা বলেছেন। তার ভাষায়, এই হামলা ‘সব ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতি লঙ্ঘন করে’।

মক্কাভিত্তিক সংগঠনটির সাধারণ সচিবালয় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। তারা বলেছে, আগ্রাসীদের প্রতিহত করতে সৌদি আরব যে পদক্ষেপ নেবে, তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

সংগঠনটি আরো বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির নাগরিক ও সেখানে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সব পদক্ষেপের প্রতিও তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন