হরমুজ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাগচি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাগচি

হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে ওমানে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। শনিবার তিনি মাস্কাটে পৌঁছান তিনি। হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে গত দুই মাস ধরে আলোচনা করছে তেহরান ও মাস্কাট।

ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে, হরমুজ প্রণালিকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য এর ব্যবস্থাপনার সার্বভৌম অধিকার তাদের রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল জানিয়েছেন, বাঘাই বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আরাগচির এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা/গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন