মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ইরানি ট্যাংকার “ধ্বংস” করার হুমকির পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় তিনি একটি ছবি শেয়ার করেন যেখানে বলা ছিল—মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট তিনি বলেন, ‘বিষয়টা সহজ: এখানকার তেল ও গ্যাস উৎপাদন শৃঙ্খল বিশাল, সহজলভ্য এবং অরক্ষিত। এই জলসীমা ও স্থাপনাগুলোতে থাকা আমেরিকান তেল ও গ্যাস কোম্পানিগুলোও একই রকম অরক্ষিত।’
তারপর তিনি বলেন, ‘আমাদের সম্পদে আঘাত হানলে, আপনারাও আক্রান্ত হবেন।’
নিজের পোস্টের সঙ্গে গালিবাফ তেল অবকাঠামোর একটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি যুক্ত করেন। ছবিতে লেখা ছিল, “মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন।”
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


