লেবাননে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিদল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধিদল

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি কাঠামো চুক্তি বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে লেবাননে সামরিক প্রতিনিধিদল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তারা বৈরুতে পৌঁছান। ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আগামী সপ্তাহে রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগেই বৈরুতে প্রতিনিধিদল পাঠাল মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিজ্ঞাপন

লেবাননের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে যুক্তরাষ্ট্রের মার্কিন পৃষ্ঠপোষকতায় ২৬ জুন স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তির বাস্তবায়ন, যেখানে লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের ব্যবস্থা রয়েছে।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, সেন্টকম উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন