ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠে পাম্পোর এলাকার উয়ান গ্রামে স্কুল ভবনের উপর একটি অজ্ঞাত বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। মারিও নওফাল নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানিয়েছে।

বিধ্বস্তের পর পুলিশ ও সামরিক কর্মকর্তারা এলাকাটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এরপর অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। যার ফলে সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়।
এর আগে একজন পাকিস্তানি কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও স্থানীয় প্রশাসন পরে দাবি করেছে যে, পাকিস্তানি বাহিনী গুলিতে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

