ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন তিনি।
শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোন আলাপে সৌদি যুবরাজ এসব কথা বলেন। তার মতে, এ হামলা ইরানের স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তিনি সতর্ক করে বলেন যে, ইসরাইলি সামরিক পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করেছে। সেইসাথে সংলাপ ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জিও নিউজ জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিরোধ নিষ্পত্তিতে শক্তি প্রয়োগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। এ সময় মতপার্থক্য নিরসনে আলোচনা এবং কূটনীতির উপর জোর দেন তিনি।
প্রতিবদনে বলা হয়, সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান হজের সময় ইরানি হজযাত্রীদের কল্যাণ নিশ্চিত করার জন্য এবং তাদের নিরাপদে দেশে ফিরে আসা নিশ্চিত করায় সৌদি আরবের বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান।
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান পাল্টা-পাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইসরাইল ইরানে হামলা চালাচ্ছে। জবাবে তেহরানও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

