আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধজয়ের দাবি নেতানিয়াহুর, ইসরাইলে ইরানের ব্যাপক গোলাবর্ষণ

আমার দেশ অনলাইন

যুদ্ধজয়ের দাবি নেতানিয়াহুর, ইসরাইলে ইরানের ব্যাপক গোলাবর্ষণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধে জিতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে, তার এই দাবির মধ্যেই ইসরাইলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান।

ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একই সঙ্গে শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

বিজ্ঞাপন

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের আগের দেড় ঘণ্টায় তারা তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় ইসরাইলি সম্প্রচার মাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরাইলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে দেশটির উত্তরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন