ইরানের সঙ্গে যুদ্ধে দেশটির অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। এদেরমধ্যে রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বার্তা সংস্থা এপি ফ্রান্সে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জোশুয়া জারকার বরাত দিয়ে জানায়, এসব হত্যাকাণ্ডের ফলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যেসব পারমাণবিক অবকাঠামো ও উপকরণ অবশিষ্ট আছে, সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে।
জোশুয়া দাবি করেন, ইরানি বিজ্ঞানীরা নিহত হওয়ায় দেশটির পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে যাবে।
রাষ্ট্রদূত জোশুয়া গত সোমবার বার্তা সংস্থা এপিকে এসব কথা জানান। গতকাল মঙ্গলবার ইসরাইলের হামলায় ইরানের আরো একজন পরমাণুবিজ্ঞানীর নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। নিহত ওই এই বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সেদিগি সাবের।
১৩ জুন ইসরাইলের হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। ওই হামলায় তার নিহত হয় তার ১৭ বছর বয়সী ছেলে।
১৩ জুন ইরানের পরমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে ইসরাইল। ইরানও পাল্টা হামলা চালায়। এরপর গতকাল মঙ্গলবার ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



