ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: গালিবাফ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকে ওয়াশিংটনের জন্য একটি ‘ব্যর্থতার দলিল’ বলে অভিহিত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ । সমঝোতা স্মারক সই হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই চুক্তি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল। জনগণ তা দেখবে এবং বিচার করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন তারা। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।

গালিবাফ বলেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’

গালিবাফ বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তাহলে তা কোনো সুফল বয়ে আনবে না।’

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...