মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, একজন নিহত

এএফপি

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, একজন নিহত
ফাইল ছবি

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।

গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, এটি একটি ‘সরাসরি হামলা’। গুলিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত দুজনও পুরুষ, যাদের উভয়ের বয়স ৩৯ বছর।

স্থানীয় পুলিশ জানায়, হামলাটি ঘটেছে মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে। ঔপনিবেশিক আমলের বিভিন্ন ভবনে ঘেরা এই এলাকা জাল নথিপত্র তৈরি ও বিক্রির আখড়া হিসেবে পরিচিত।

পুলিশের তথ্যমতে, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।

মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক পাচারকারী চক্রগুলোর সহিংসতা নিয়মিত ঘটনা হলেও রাজধানীতে এমন হামলা বিরল। বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের মতো অতিসংবেদনশীল এলাকার কাছে সরাসরি হামলার ঘটনা সচরাচর দেখা যায় না। তবে মেক্সিকো সিটিতে ‘ইউনিয়ন তেপিতো’ ও ‘ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়ন’-এর মতো কয়েকটি সংগঠিত গ্যাং বা অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন