জেরুজালেমে আল-আকসা মসজিদে পবিত্র রজমান মাসের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় অনেকে বাইরেও নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শেখ ইউসুফ আবু স্নেইনাহ।
এ সময় মসজিদ প্রাঙ্গনে অবস্থান নেয় ইসরাইলি পুলিশ। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যায়, নামাজের সময় মুসল্লিদের মধ্যে চলাফেরা করছেন তারা।
আগের দিন জেরুজালেম ও ফিলিস্তিন অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন ঘোষণা দেন, বুধবার পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।
অধিকৃত পূর্ব জেরুজালেমে, বিশেষ করে ওল্ড সিটি এবং আল-আকসা প্রাঙ্গণে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব এবং কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও অস্থায়ী নিষেধাজ্ঞাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
জেরুজালেম গভর্নরেটের উদ্ধৃত পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ২৫০ টিরও বেশি আদেশ জারি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের জুলাই মাসে একটি যুগান্তকারী রায়ে, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার আহ্বান জানায়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ফের জাপানের প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
গাজা থেকে এক মিলিমিটারও সরবে না ইসরাইল