কাশ্মির বিরোধের সমাধান পাকিস্তানের অগ্রাধিকার: শেহবাজ শরিফ

কাশ্মির বিরোধের সমাধান পাকিস্তানের অগ্রাধিকার: শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, জম্মু ও কাশ্মির বিরোধের ন্যায্য সমাধান তাদের পররাষ্ট্র নীতির মূল স্তম্ভের একটি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

কাশ্মিরের সঙ্গে সংহতি রেখে পাকিস্তানে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ইয়ুম-ই-ইস্তেহসাল বা শোষণ দিবস। এ উপলক্ষে দেওয়া বাণীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মির বিরোধের ন্যায্য সমাধান আমাদের পররাষ্ট্র নীতির মূল স্তম্ভ। ভারত অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, ২০১৯ সালের ৫ আগস্ট নেওয়া একতরফা ও অবৈধ পদক্ষেপ বাতিল এবং জম্মু ও কাশ্মিরের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের দিনটি সকল পাকিস্তানি এবং বিশ্বের সব শান্তিপ্রিয় মানুষের জন্য কাশ্মিরি জনগণের ত্যাগের চেতনাকে সম্মান জানানোর দিন।’

ভারত অধিকৃত কাশ্মিরের জনগণের প্রতি সংগতি প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিনা উস্কানিতে আগ্রাসন প্রমাণ করে কাশ্মির বিরোধের নিষ্পত্তি কতটা জরুরি।

পাকিস্তানের প্রধানমন্ত্র্রী আরো বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসরণ করাই কাশ্মিরি জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ।’

তিনি কাশ্মিরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতি নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেশী ভারতের সঙ্গে বিরোধের অংশ হিসেবে ৫ আগস্ট পাকিস্তানে ইউম-ই-ইস্তেহসাল বা শোষণ দিবস পালিত হয়। ২০১৯ সালের এই দিনে ভারত সরকার জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল এবং জম্মু ও কাশ্মির রাজ্য বিলুপ্ত করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির উপত্যকার জনগণের সাথে সংহতির প্রকাশ হিসাবে পাকিস্তানে এই দিনটি পালিত হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন