যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ডেভিডে তার সাপ্তাহিক ছুটি সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরে গেছেন।
পরিকল্পনা পরিবর্তনের কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। মূল সূচি অনুযায়ী, স্থানীয় সময় রোববারের পরে ক্যাম্প ডেভিড থেকে রওনা হওয়ার কথা ছিল ট্রাম্পের।
সাপ্তাহিক ছুটিতে প্রেসিডেন্টের সফরসূচিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। আবহাওয়াসহ বিভিন্ন কারণে এমন পরিবর্তন হয়ে থাকে। পূর্বাভাসে ক্যাম্প ডেভিডের পাহাড়ি এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা ছিল।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করে। এতে বলা হয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে চলমান শত্রুতা ‘দ্রুত সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে’।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


