মিয়ানমারে নিহতের সংখ্যা ৩, ৩০০ ছাড়ালো, সাহায্যের আহ্বান জাতিসংঘের

মিয়ানমারে নিহতের সংখ্যা ৩, ৩০০ ছাড়ালো, সাহায্যের আহ্বান জাতিসংঘের

মিয়ানমারে নিহতের সংখ্যা ছাড়ালো ৩ হাজার ৩০০। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে নিহতদের নতুন এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ৪ হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছে ২২০ জন।

ভূমিকম্পের পর দেশটিতে বিভিন্ন সহায়তা সংস্থা ও স্থানীয় গোষ্ঠীর উদ্ধার ও ত্রাণ তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন মিয়ানমার সফররত জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার।

জাতিসংঘের ত্রাণ প্রধান বিপর্যস্ত দেশটির সহায়তায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক্সের পোস্টে তিনি লেখেন, বিশ্বকে মিয়ানমারের মানুষের পাশে দাঁড়াতে হবে। অনেকেই নিজের সব কিছু হারিয়েছেন, কিন্তু তারপরও অন্যদের সহায়তায় এগিয়ে গিয়েছেন।

মিয়ানমার 1

২০২১ সালে নোবেলজয়ী অং সান সু চির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা নিলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। স্বাস্থ্যসেবা বিভিন্ন নাগরিক সুবিধা সংকুচিত হয়েছে, অর্থনীতি হয়েছে আরও দুর্বল। ২৮ মার্চের ভূমিকম্প পরিস্থিতিকে আরও নাজুক করেছে।

দেশটিতে চলমান গৃহযুদ্ধ এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে, দেখা দিয়েছে খাদ্য ঘাটতি। দেশটির জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের এখনই ত্রাণ সহায়তা প্রয়োজন, বলছে জাতিসংঘ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন