মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠককে ‘সর্বকালের অন্যতম সেরা’ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন তিনি।
বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর বিষয়ে উভয় দেশের লক্ষ্য অভিন্ন।
তিনি বলেন, ‘আমাদের জোটে ফাটল খুঁজতে যারা অপেক্ষা করে থাকে, তাদের হতাশ করতে আমার সব সময়ই ভালো লাগে। কারণ তারা ফাটল নয়, গ্রানাইটের দেয়ালের মতো শক্ত সম্পর্কই দেখতে পায়।’
ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি সরকার পারমাণবিক অস্ত্রের মালিক হোক, যা দিয়ে তারা আমেরিকানদের, বিশ্বশান্তি এবং ইসরাইলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।’
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এ পর্যন্ত আটবার হোয়াইট হাউস সফর করেছেন নেতানিয়াহু, যা অন্য যেকোনো বিদেশি নেতার তুলনায় বেশি।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


