রিয়াদ বিমানবন্দর ও আরামকো তেল স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহোরী। হুথিদের সামরিক মুখপাত্র জানান, দাহরানে সৌদির আরামকো তেল স্থাপনা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে তাদের এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে এ কথা জানান।
এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
এদিকে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
সূত্র: আল-জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


