ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, উস্কানি দেওয়া হলে দেশটিতে আরো কঠোর হামলা চালাবে তেহরান।
তিনি বলেন, ‘বাহরাইনের জনগণকে তাদের সীমা সম্পর্কে সচেতন থাকতে, নিজেদের ভাগ্য নিয়ে এমন খেলা না খেলতে এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করতে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে।’
বিজ্ঞাপন
মার্কিন হামলার জবাবে ইরান শনিবার ও শুক্রবার বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, ইরানে হামলা চালাতে বাহরাইনের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র। তবে উপসাগরীয় দেশটি এই দাবি অস্বীকার করেছে। মানামা সাম্প্রতিক এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের