অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: জাতিসংঘে ট্রাম্প

অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: জাতিসংঘে ট্রাম্প
ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি একথা বলেন। সেইসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে হামাসের জন্য ‘পুরষ্কার’ বলে অভিহিত করেন তিনি। খবর আল জাজিরার।

বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে আন্তরিকভাবে চেষ্টা করছেন। এসময় হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমাদের এটা সম্পন্ন করতে হবে। আমাদের শান্তি আলোচনা করতে হবে। জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। আমরা ২০ জনকে ফিরিয়ে আনতে চাই। ৪৮ জন বন্দির মধ্যে ২০ জন এখনো জীবিত বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বলেন, ‘যারা শান্তির পক্ষে তাদের বন্দিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাস সন্ত্রাসীদের নৃশংসতার পুরষ্কার অনেক বেশি হয়ে যাচ্ছে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার বক্তব্যের পর ভাষণ দেন ট্রাম্প। জাতিসংঘ সদর দপ্তরে টেলিপ্রম্পটার এবং ভাঙা এসকেলেটরের দিকে লক্ষ্য করে ট্রাম্প তার বক্তৃতা শুরু করেন।

ট্রাম্প তার পররাষ্ট্র নীতির প্রশংসা করে দাবি করেন, তিনি সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, এজন্য নোবেল শান্তি পুরষ্কার তার প্রাপ্য।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...