আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় কত ভবন ধ্বংস করেছে ইসরাইল, জানাল বিবিসি ভেরিফাই

আতিকুর রহমান নগরী

গাজায় কত ভবন ধ্বংস করেছে ইসরাইল, জানাল বিবিসি ভেরিফাই

গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে বিবিসি ভেরিফাই বলছে, হামাসের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর ইসরাইল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।

সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে ৮ নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরাইলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ– প্রকৃত ধ্বংসের পরিমাণ আরো বেশি হতে পারে।

কিছু বিশেষজ্ঞ বলছেন, ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে’ কাজ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন