খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েরেছ এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ ভারতীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছে দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস। তবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন, নাকি কোনো প্রতিনিধিদল পাঠানো হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত হন খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে প্রথম জানাজা ও তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ শায়িত থাকবে, যাতে জনসাধারণ শ্রদ্ধা জানাতে পারে। ৬ জুলাই একটি রাষ্ট্রীয় শোক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলাকালীন তেহরান প্রদেশে সরকারি ছুটি পালিত হবে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন