গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো নিয়ে জল্পনা

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো নিয়ে জল্পনা

যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠনের খসড়া প্রস্তাবে জাতিসংঘে ভোট হবে সোমবার। তবে যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে চীন, রাশিয়াসহ কয়েকটি আরব ও মুসলিম দেশ। তবে চীন-রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থাকতে পারে বলে আশাবাদী জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিকরা। খবর দ্য ডনের।

গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাবের পক্ষে সমর্থন প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের কমপক্ষে নয় সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিলে এবং পাঁচ স্থায়ী সদস্যের কেউ যদি ভেটো না দেয় তাহলে এটি কার্যকর হবে।

বিজ্ঞাপন

চীন ও রাশিয়া ভেটো ক্ষমতাধর রাষ্ট্র। অন্যদেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, ‘চীন প্রস্তাবটিতে ভেটো দেবে না, তবে রাশিয়ার বিষয়টি অনিশ্চিত ও গুরুত্বপূর্ণও।’ তার মতে, চীন এবং রাশিয়া উভয়ই বিরত থাকতে পারে, কিন্তু তারা তাদের ভেটো ব্যবহার করবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া খসড়া প্রস্তাবটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ‘শান্তি বোর্ড’ নামে একটি অন্তর্বর্তীকালীন সংস্থা গঠন করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিতে একটি আন্তর্জাতিক বাহিনীও গঠন করা হবে।

পাকিস্তান, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, জর্ডান এবং তুরস্কসহ আটটি আরব ও মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।

তবে গাজা পরিচালনার যে প্রস্তাবিত ‘শান্তি বোর্ডের’ বিরোধিতা করছে রাশিয়া ও চীন। তারা এটি বাদ দেয়ার দাবি জানিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন