সিরিয়ায় ৭৪৫ জনকে হত্যা

সিরিয়ায় ৭৪৫ জনকে হত্যা

সিরিয়ার উপকূলে অব্যাহত সহিংসতায় আলাউয়ি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্র ও শনিবার আলাউয়িদের লক্ষ্য করে চালানো প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। তবে স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কেন্দ্রস্থল ওই অঞ্চলে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এসওএইচআর জানিয়েছে, গত ডিসেম্বরে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করার পর সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতায় গত দুই দিনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েক ডজন সরকারি সেনা এবং আসাদের অনুগত বন্দুকধারী রয়েছে, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন