ট্রাম্পের ১৪৫ শতাংশ শুল্কারোপ

লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে চীনা পণ্যবাহী প্রথম চালান

আন্তর্জাতিক ডেস্ক

লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে চীনা পণ্যবাহী প্রথম চালান

বিশ্বের অন্যান্য দেশের মতো চীনের ওপরও শুল্কারোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্কের হার সর্বোচ্চ ১৪৫ শতাংশ। ফলে আমেরিকায় আমদানি করা সব ধরনের চীনা পণ্যের জন্য ভোক্তাদের গুনতে হবে বাড়তি অর্থ। যা ভোক্তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে বলে মনে করছে দেশটির জনগণ।

স্থানীয় সময় মঙ্গলবার চীনা পণ্যবাহী প্রথম চালান ভর্তি জাহাজ নোঙর করেছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বন্দরে। লস অ্যাঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা বার্তা সংস্থা সিএনএনকে জানান, শুল্কারোপের ফলে কমেছে আমদানির পরিমাণ। চীন থেকে বন্দরে আসা জাহাজগুলোতে আমদানির পরিমাণ কমেছে ৫০ শতাংশেরও বেশি। কারণ অনেক আমদানিকারক উচ্চমূল্যের কারণে তোদের আগের অর্ডার বাতিল করেছেন। কারণ এসব পণ্যের দাম দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হবে খুচরা বাজারে।

বিজ্ঞাপন

মে মাসে এই বন্দর দিয়ে ৮০টি জাহাজ আসার কথা থাকলেও শুল্কারোপের কারণে এরই মধ্যে এই ২০ শতাংশ বাতিল করা হয়েছে বলে জানান সেরোকা। গ্রাহকরা ইতিমধ্যে জুনের জন্য ১৩টি শিপমেন্ট বাতিল করেছেন। কারণ খুচরা বিক্রেতা ও আমদানিরকারক উভয়ে জানিয়েছেন, আমদানি করা পণ্যের দাম গত মাসের তুলনায় এখন প্রায় আড়াই গুণ বেশি হবে।

ন্যাশনাল রিটেইল ফেডারেশনের মতে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আমেরিকার আমদানি কমপক্ষে ২০ শতাংশ কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত চীন থেকেই আমদানির পরিমাণ আরো কমবে। যার সংখ্যা ৭৫ থেকে ৮০ শতাংশ হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...