স্থায়ী বসবাসের নিয়মে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

স্থায়ী বসবাসের নিয়মে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির নিয়মে কঠোরতা আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আজ লেবার পার্টির সম্মেলনে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখার প্রমাণ, অপরাধমুক্ত থাকার রেকর্ড এবং কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণ না করার শর্ত পূরণ করতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা দেখাতে হবে। বছরের শেষের দিকে এই পরিকল্পনা নিয়ে জনমত যাচাই শুরু করা হবে।

বর্তমানে অভিবাসীরা পাঁচ বছর ব্রিটেনে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। তবে লেবার সরকার মনে করছে, এ প্রক্রিয়াকে আরও কঠোর করা দরকার, যাতে কেবল যোগ্য এবং সমাজে প্রকৃত অবদান রাখা ব্যক্তিরাই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

রিফর্ম ইউকের প্রস্তাবকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘বর্ণবাদী নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি দেশকে বিভক্ত করবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। সাম্প্রতিক সময়ে পপুলিস্ট দল রিফর্ম ইউকে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করে পাঁচ বছরের নবায়নযোগ্য ওয়ার্ক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোকাবিলাতেই লেবার সরকারের এই নতুন পরিকল্পনা আসতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...