যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস

যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল’ বিল। বিতর্কিত এই ব্যয় বিলটিতে চূড়ান্ত ভোটের জন্য নিম্নকক্ষ হাউজ রিপ্রেজেনটেটিভসে পাঠানো হয়েছে। খবর আল জাজিরার।

রিপাবলিকিান নিয়ন্ত্রিথ সিনেটে বিলটির পক্ষে ভোট দেন ৫১ জন সিনেটর। আর বিপক্ষে ভোট পড়ে ৫০টি। তিনজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

বিলটি নিয়ে সিনেটে ২৪ ঘণ্টার বেশি বিতর্ক হলেও তা এটি পাস হচ্ছিল না। এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ‘টাই-ব্রেকিং’ ভোট দিলে সামান্য ব্যবধানে বিলটি পাস হয়।

তবে সিনেটে পাস হলেও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসে বিলটি বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্পের দল রিপাবলিকানের প্রতিনিধিরা মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি হাউজ অব রিপ্রেজেনটেটিভসে পাস করে সিনেটে পাঠিয়েছিলেন।

ট্রাম্প রিপাবলিকানদের আগামী ৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন। এরমধ্যেই এটি চূড়ান্ত করে তার কাছে পাঠাতে বলেছেন, যেন এতে স্বাক্ষর করে দ্রুত এটি আইনে পরিণত করতে পারেন।

তবে সরকারের আয়ের ঘাটতি, সামাজিক পোগ্রামে কাঁটছাট এবং সরকারের ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক থাকায় বিলটি নিম্নকক্ষে পাস হতে আরও সময় লাগতে পারে।

এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর যে কর ছাড় দিয়েছিলেন, তা স্থায়ী করতে চান, যা এই বিলে রয়েছে। আর ট্যাক্স ছাড় দেয়ার কারণে সরকারের আয়ের যে ঘাটতি তৈরি হবে তা পূরণে খাদ্য ভর্তুকি ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবায় অর্থ কাঁটছাট করতে চায় রিপাবলিকানরা। এ নিয়েই মূলত দ্বন্দ্ব।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন