ইন্দোনেশিয়ায় দেখা যায়নি ঈদের চাঁদ, পূর্ণ হবে ৩০ রোজা

ইন্দোনেশিয়ায় দেখা যায়নি ঈদের চাঁদ, পূর্ণ হবে ৩০ রোজা

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

বিজ্ঞাপন

সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস।

তারা বলেছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন