রিয়াদে জরুরি সতর্কতা জারি

রিয়াদে জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগাম সতর্কতামূলক জরুরি বার্তা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বাসিন্দাদের ভবনের ভেতরে নিরাপদ স্থানে অবস্থান করতে, জানালা থেকে দূরে থাকতে এবং খোলা জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, যারা বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত নিকটবর্তী কোনো ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তা সম্ভব না হলে শক্ত কোনো আড়ালের পেছনে নিরাপদ অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে রিয়াদে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন