ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যেকোনো স্থল অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে তেহরান। স্থানীয় সময় সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাঘাই বলেন, দক্ষিণ ইরানের খার্গ দ্বীপ দখলের যেকোনো দুঃসাহসিক কাজের জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, ‘ইরানের নেতৃত্বে এমন ব্যক্তি রয়েছেন, যারা যেকোনো স্থল অভিযানে মার্কিন বাহিনীকে স্বাগত জানাতে প্রহর গুনছেন’।
কোনো রাজনৈতিক ও সামরিক যুক্তিই দেশের জনগণের দুর্ভোগ ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করাকে ন্যায্যতা দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বেসামরিক অবকাঠামো, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা জানান মুখপাত্র।
সূত্র: আল জাজিরা/মেহের
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


