হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি

ইরানের সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, হরমুজ প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। কোনো জাহাজ অনুমতি ছাড়া এই কৌশলগত জলপথে প্রবেশ করতে পারবে না বলেও জানান তিনি।

শুক্রবার এক টেলিভিশন অনুষ্ঠানে ইরানের ড্রোন মোতায়েনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও খুব অল্প সময়ের মধ্যে এগুলো প্রস্তুত করা সম্ভব।

বিজ্ঞাপন

ইরানের ড্রোন সক্ষমতাকে খুবই উন্নত ও দ্রুত এর উৎপাদন বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

এই কমান্ডার আরো বলেন, হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর আইআরজিসি নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না।

সূত্র: বার্তা সংস্থা তাসনিম

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন