যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ৬০০ স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০ হাজার মানুষকে।
সপ্তাহান্তে স্পোকেন ও আশপাশের প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকা পুড়ে যায়। রাজ্যজুড়ে মোট প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনসহ কয়েকটি দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। তবে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানলের কারণ এখনো জানা যায়নি।
এদিকে আইডাহো ও ওরেগন সীমান্তে আরেকটি বড় দাবানলে প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার তৃণভূমি পুড়ে গেছে। সেখানে ৬০০টির বেশি বাড়ি ও ৮০০ অন্যান্য স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে। এছাড়া ইউটাহ অঙ্গরাজ্যে একটি দাবানলের বিস্তার সপ্তাহান্তে দ্বিগুণেরও বেশি বেড়ে ১৪৫ বর্গকিলোমিটারে পৌঁছেছে। এতে ১০০টির বেশি গবাদি পশু মারা গেছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


