এবার পাকিস্তানকে হুমকি দিল সাবেক ইসরাইলি মন্ত্রী

এবার পাকিস্তানকে হুমকি দিল সাবেক ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের সাবেক উপ–প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন

আরবি ও উর্দু ভাষায় এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসরি বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি।

পোস্টে মাসরি আরো লেখেন, পাকিস্তান ইরান থেকে দূরে নয়। এতটুকু বুঝলেই যথেষ্ট।

বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরাইলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসেবে বিবেচিত হয়ে থাকেন মাসরি, বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য হিসেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন