ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ার প্রেক্ষাপটে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন।
মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অবিলম্বে উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছি এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।
বিজ্ঞাপন
গত ১৩ জুন ইরানে ইসরাইল হামলা চালালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এ নিয়ে মোদি নিজ দেশের বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখেও পড়েন। শেষ পর্যন্ত তিনি নীরবতা ভেঙে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

