ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান সেনাপ্রধান

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে দুই জনের একসঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। খবর বিবিসি বাংলার।

বিজ্ঞাপন

তবে গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গত ১৪ ই জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন। দুজনের মধ্যে এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।

ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। এ কারণে বৈঠকটি পূর্ব নির্ধারিত হলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জেনারেল মুনির সম্প্রতি মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন। গত ১৩ জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরাইলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় ফিল্ড মার্শাল আসিম মুনিরকে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন