৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আলজেরিয়া

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আলজেরিয়া

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তেবেসা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিটে নেগরিন শহরের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫.৮ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

সোমবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি আফটারশক রেকর্ড করা হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আলজেরিয়ার সিভিল প্রটেকশন কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়ন কার্যক্রম দ্রুত চালানো হচ্ছে।

আলজেরিয়ার ইতিহাস জুড়ে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে।

১৯৫৪ সালের ক্লেফ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং এর ফলে ১,২৪৩ জনেরও বেশি লোক মারা গেছে, ৫,০০০ জন আহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

১৯৮০ সালে ক্লেফে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭.৩। এতে কমপক্ষে ২,৬৩৩ জন নিহত, হাজার হাজার আহত এবং শহর ও এর আশেপাশের বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে যায়।

সর্বশেষ, ২০০৩ সালে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্পে বুমেরদেস প্রদেশ এবং উত্তর আলজেরিয়ায় ১,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন