ইসরাইলি হামলায় লেবাননে আরও ৫ জন নিহত

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় লেবাননে আরও ৫ জন নিহত
ছবি : আল-জাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর আরও হামলা চালিয়েছে বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।

এসব হামলার একটিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

বিজ্ঞাপন

তেফাহতাতে এ প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এনএনএ জানিয়েছে, সেখানে ‘শত্রুর ড্রোন’ এখনো মাথার উপর উড়ছে। যে হামলায় পাঁচজন নিহত হয়েছে, সেখানে উদ্ধার কাজ চালানোর সময় আবার হামলা চালানো হয়। এতে একজন চিকিৎসাকর্মী আহত হন।

এর পাশাপাশি সেদ্দিকিন, তিবনিন ও দিব্বিন শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ শহরগুলোতে কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন