ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলের দেইর-এল বালাহ থেকে ৫২ বছর বয়সী এলি শারাবি, ৩৪ বছর বয়সী অর লেভি এবং ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমিকে মুক্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সদস্যরা বন্দিদের নিয়ে গেছেন।
হামাস হস্তান্তরের জন্য শহরে একটি মঞ্চ তৈরি করে। তিন জনের বিনিময়ে ইসরাইল কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

