ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের

ইরান ও ইসরাইল যুদ্ধের ষষ্ঠ দিনে বুধবার রাতে ইরানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাগুলোতে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

‘৫০টিরও বেশি বিমান’ দিয়ে পরিচালিত এই হামলার টার্গেট ছিল তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা।

বিজ্ঞাপন

এসব কেন্দ্রের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল ও উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি মিলিটারি বাহিনী এ তথ্য জানিয়েছে।

সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্রও বানানো যায়।

ইসরাইলের সামরিক বাহিনীর পোস্ট থেকে মনে হচ্ছে, তারা এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে সেন্ট্রিফিউজ তৈরি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ব্যাহত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে, তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন