তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়ে ১১ বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়ে ১১ বিলিয়ন ডলার

গত এক বছরে ন্যাটো দেশগুলোতে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে। ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা আগের ১২ মাসের ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে অনেক বেশি।

এই সময়ে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ পণ্য ১৭৮টি দেশে রপ্তানি করা হয়েছে। ন্যাটো সদস্য দেশগুলোতে বেড়েছে রপ্তানি। ন্যাটো দেশগুলোতে রপ্তানির পরিমাণ ৬ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এই খাতের মোট রপ্তানির ৫৭ দশমিক ৩ শতাংশ।

বিজ্ঞাপন

তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ রপ্তানির শীর্ষ তিনটি গন্তব্যও ছিল ন্যাটোর মিত্র দেশগুলো, যা জোটের মধ্যে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্প সহযোগিতার প্রতিফলন ঘটায়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের সমন্বয়ে পরিচালিত আন্তর্জাতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিরক্ষা শিল্প কূটনীতির মাধ্যমে এই রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

তুরস্ক শুধু প্রতিরক্ষা পণ্যের সরবরাহকারী হিসেবেই নয় বরং প্রযুক্তি উন্নয়নকারী, যৌথ উৎপাদন মডেল স্থাপনকারী এবং মিত্রদের সাথে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলা একটি দেশ হিসেবেও তার অবস্থানকে শক্তিশালী করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন