ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ। শুক্রবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলোয় ভারী বর্ষণের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে আর্থিক ক্ষতি ৪০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

বিজ্ঞাপন

হিমাচল প্রদেশে গত ২০ জুন থেকে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে। বন্যায় পাঁচ শতাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে মান্ডি। সেখানে ১৭ জন মারা গেছেন ও কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছেন। পুরো রাজ্যে এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহত, শতাধিক বাড়ি ধ্বংস ও ১৪টি সেতু ভেসে গেছে।

চলমান এই দুর্যোগে রাজ্যে ৫০০ টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ৫০০টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার অচল হয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন। খাদ্য সংকটও তৈরি হয়েছে, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এনডিটিভি বলছে, টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত ৬৩ জন ছাড়াও প্রায় ৩০০ গবাদি পশু মারা গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন