আজ রাতেই ইরানে ইন্টারনেট সংযোগ ফেরার ঘোষণা

আজ রাতেই ইরানে ইন্টারনেট সংযোগ ফেরার ঘোষণা

আজ শনিবার রাতে (স্থানীয় সময় রাত ৮টায়) আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে ইরানের ইন্টারনেট। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করেছে ইরান সরকার।

বিজ্ঞাপন

বুধবার থেকে ইরানে ইন্টারনেট সমস্যার শুরু হয়। যখন ইসরাইলের সম্ভাব্য সাইবার আক্রমণের "উদ্বেগ" জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির সরকার।

মূলত, ইসরাইলের সাথে সংঘাত শুরুর পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ইরান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন