নতুন করে ফের সংযুক্ত আরবি আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।
এর এক দিন আগে আমিরাত অভিযোগ করে, ইরান তাদের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজে হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে তেহরানকে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানায় আবুধাবি।
গত মে মাসের পর আমিরাতে এ ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হলো। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর দেশটি ইরানের প্রায় তিন হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


