ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই সপ্তাহান্তে তারা গোরুক শহর এবং কেশম দ্বীপে ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র ‘ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের’ জবাব দিচ্ছে, যার মধ্যে আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ১ ড্রোন ভূপাতিত করাও অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী আক্রমণকারী ড্রোন ধ্বংস করেছে। যেগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ হিসেবে বিবেচিত হচ্ছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলার বিষয়টিও তারা স্বীকার করেনি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...