সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ইস্যুতে মামলার রায়, স্বস্তিতে কংগ্রেস

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ইস্যুতে মামলার রায়, স্বস্তিতে কংগ্রেস

ভারতের নাগরিক হওয়ার তিন বছর আগেই সোনিয়া গান্ধীর নাম ছিল ভোটার তালিকায়। এমন অভিযোগ দিল্লির একটি আদালতে মামলা দায়ের করেন বিকাশ ত্রিপাঠী নামে এক ব্যক্তি। তবে মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত। তবে এখনো আদালতের পূর্ণ রায় জানা যায়নি। খবর সংবাদ প্রতিদিনের।

এই মামলা ভারতের জাতীয় রাজনীতিতে বেশ হইচই ফেলে দেয়। এবার আদালতের রায়ে স্বস্তি পেলেন কংগ্রেসের এই সংসদ সদস্য। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সোনিয়ার নাগরিকত্ব নিয়ে প্রথমে অভিযোগ এনেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপির দাবি, ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও তিনি আরো তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। এ নিয়ে শুরু হয় বিতর্ক। যা আদালত পর্যন্ত গড়ায়।

সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি চান বিকাশ ত্রিপাঠী। বৃহস্পতিবার দিল্লির আদালত মামলাকারীর আবেদন খারিজ করে দেয়।

ইতালিতে জন্ম নেওয়া সনিয়া ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিবাহের পর ভারতের রাজনৈতিক পরিবারে আসেন। পরে নাগরিকত্ব গ্রহণ করেন। তারপর থেকেই কংগ্রেসের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন