জন্মহার বাড়াতে পরিবারগুলোর জন্য ব্যাপক সহায়তা প্যাকেজ

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

সিঙ্গাপুরে পরিবারগুলোর সন্তান পালনের আর্থিক চাপ কমানো এবং শিশুদের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ চালু করছে দেশটির সরকার। সন্তান জন্মের পর থেকে ১৭ বছর বয়স পর্যন্ত একটি শিশুর পেছনে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার তথা প্রায় ৬৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা সরকারি সহায়তা দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং।

সরকারের হিসাব অনুযায়ী, নতুন এই সহায়তা প্যাকেজের মূল্য ৬২ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা)। এর সঙ্গে নবজাতকের জন্য বিদ্যমান ৫ হাজার ডলারের (প্রায় ৩০ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা অনুদান এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বার্ষিক শিক্ষার অবদান যোগ করলে একটি শিশু ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার ডলারের সরকারি সহায়তা পাবে।

বিজ্ঞাপন

বর্তমানে জন্মক্রম অনুযায়ী একটি শিশু ২৭ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার (২৬ লাখ ৪৭ হাজার টাকা থেকে ৫৪ লাখ ৩৮ হাজার টাকা) পর্যন্ত সরকারি সহায়তা পায়। নতুন ব্যবস্থায় জন্মক্রমের পার্থক্য থাকবে না। সব শিশুই একই ধরনের সহায়তার আওতায় আসবে।

সূত্র: দ্য জাপান টাইমস, দ্য স্ট্রেইট টাইমস ও রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন